দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার ও কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।
সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।
তিনি জানান, কোতোয়ালি থানার একটি মামলায় এসআই নাসিম হোসেন আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ৪ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদ বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে দায়ের হওয়া মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ৪ জুন তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে বরিশাল আদালতে হাজির করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনের পর আদালত তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।
এমএস/